গোপনীয়তা নীতি
সমিতি আপনার কোন তথ্য রাখে, কেন রাখে আর কারা তা দেখতে পারেন, সহজ ভাষায়।
সর্বশেষ হালনাগাদ: ২৯ অক্টোবর, ২০২৬
কোন তথ্য রাখা হয়
সদস্যপদ খোলার সময় অফিস এই তথ্যগুলো লেখে:
- নাম (বাংলা ও ইংরেজি), পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জন্মতারিখ
- ব্যবসার নাম, ধরন ও বাজার বা রাস্তা
- বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর
- জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর
- নমিনির তথ্য: নাম, সম্পর্ক, মোবাইল, জন্মতারিখ, পরিচয়পত্র ও ঠিকানা
- ছবি, স্বাক্ষর ও পরিচয়পত্রের ছবি
- আপনার আমানত, শেয়ার, স্থায়ী আমানত, ঋণ ও অন্যান্য লেনদেনের হিসাব
তথ্য কেন রাখা হয়
সদস্যপদ পরিচালনা, আপনার হিসাব ও পাসবই রাখা, ঋণ, বছর শেষের সার্ভিস চার্জ ও লভ্যাংশের হিসাব, আর প্রয়োজনে আপনার সাথে যোগাযোগের জন্য। অন্য কোনো কাজে নয়।
কারা দেখতে পারেন
- আপনি লগইন করে শুধু নিজের তথ্য ও হিসাব দেখতে পারেন। অন্য সদস্যরা আপনার তথ্য দেখতে পারেন না।
- সমিতির অফিসের কর্মীরা নিজের দায়িত্ব অনুযায়ী যতটুকু দরকার ততটুকু দেখতে পারেন।
- আপনার তথ্য বিক্রি করা হয় না, বিজ্ঞাপনেও ব্যবহার হয় না।
ছবি ও কাগজপত্র
ছবি, স্বাক্ষর ও পরিচয়পত্রের ছবি একটি ক্লাউড ছবি-সংরক্ষণ সেবায় রাখা হয়। এগুলো শুধু লগইন করার পর অ্যাপের ভেতর দিয়ে দেখা যায়।
এসএমএস
আপনার হিসাবে লেনদেন লেখা হলে একটি এসএমএস সেবাদাতার মাধ্যমে আপনার মোবাইলে এসএমএস পাঠানো হয়। এর জন্য শুধু আপনার মোবাইল নম্বর আর এসএমএসের লেখা সেবাদাতার কাছে যায়।
কুকি
লগইন অবস্থায় রাখার জন্য শুধু লগইন কুকি ব্যবহার হয়। বিজ্ঞাপন বা আপনাকে অনুসরণ করার কোনো কুকি নেই, ভিজিটর গোনার (অ্যানালিটিক্স) কোনো সেবাও নেই। মিডিয়া পাতার ইউটিউব ভিডিও গোপনীয়তা-বর্ধিত মোডে দেখানো হয়; ভিডিও চালালে ইউটিউব নিজের কুকি রাখতে পারে।
তথ্য কোথায় থাকে
অ্যাপ ও তথ্য বাংলাদেশের বাইরে (ভারতে) অবস্থিত ডেটা সেন্টারে রাখা হয়। আপনার ব্রাউজার আর সার্ভারের মধ্যে সব তথ্য এনক্রিপ্ট করা সংযোগে (HTTPS) যায়।
তথ্য ঠিক করা ও প্রশ্ন
কোনো তথ্য ভুল থাকলে বা বদলাতে চাইলে অফিসে জানান, অফিস ঠিক করে দেবে। এই নীতি নিয়ে কোনো প্রশ্ন থাকলেও অফিসে যোগাযোগ করুন।